বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপির ইশতেহারে কওমি সনদের স্বীকৃতি পূর্ণ বাস্তবায়নের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা সনদের স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি চলছে। বিএনপির আগের সরকার স্বীকৃতির ঘোষণা দিলেও তা কার্যকর হয়নি। আওয়ামী লীগ সরকার ঘোষণা দিয়ে স্বীকৃতি দিলেও তা পুরোপুরি কাজে আসেনি। তবে এবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে কওমি সনদের স্বীকৃতি পূর্ণ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের পক্ষ থেকে উপস্থাপিত ইশতেহারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই কথা জানান।

বিএনপির ইশতেহারে ‘কওমি সনদ স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বাধা দূরীকরণ‘ শীর্ষক অধ্যায়ে রয়েছে- কওমি সনদ স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন করা হবে। কওমি সনদধারীদের বিদেশে (যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ) ধর্মীয় উচ্চশিক্ষালাভে প্রতিবন্ধকতা দূরীকরণ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।

সরকারি চাকরির নিয়োগে অগ্রাধিকার: যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, বিশেষত সরকারি মসজিদ, ইসলামিক ফাউন্ডেশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ধর্মীয় শিক্ষক কাম ইমাম, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে সার্টিফিকেটধারীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

হাফেজে কুরআনদের সম্মান ও স্বীকৃতি প্রদান: আন্তর্জাতিক অঙ্গনে যে সকল হাফেজে কুরআন, ক্বারী এবং আলেম কৃতিত্বের স্বাক্ষর রাখবেন, তাদের রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতির কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নতুনকুঁড়ি কোরআন তেলাওয়াত প্রবর্তন: নতুনকুঁড়ি কোরআন তেলাওয়াত প্রবর্তন করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার জামায়াতে ইসলামী যে ইশতেহার ঘোষণা করে সেখানে কওমি মাদরাসা সিলেবাস পরিমার্জনের ঘোষণা দেওয়া হয়। যা নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ