বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের গণসংযোগ ও মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-৯ আসনে (খিলগাঁও, সবুজবাগ, ও মুগদা থানা) ধানের শীষের প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের পক্ষে গণসংযোগ ও মিছিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা।  

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় এই গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। 
এতে নেতৃত্ব দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবদুর রব ইউসুফী। 

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও খিলগাঁও থানা জমিয়তের সভাপতি নুরুল আলম ইসহাকী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ও মুগদা থানা জমিয়তের সভাপতি মাওলানা তোফাজ্জেল হুসাইন।

মহানগর দক্ষিণের সহসভাপতি ও বাসাবো থানা জমিয়তের সভাপতি মাওলানা শিব্বীর আহমদ কাসেমী, মুগদা থানা জমিয়তের সহসভাপতি মুফতি মাহমুদুল হাসান, খিলগাঁও থানা জমিয়তের সহসভাপতি মাওলানা মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতারা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ