বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাজিরায় ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে রিকশা মার্কা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, এনসিপি শরীয়তপুর জেলা আহবায়ক ইমরান নাদিম, জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জাজিরা উপজেলা সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মিজবাহ উদ্দীন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা নূরুল আমীন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আদর্শিক রাজনীতির পক্ষে ভোট প্রদানের আহ্বান জানান এবং রিকশা প্রতীকে ভোট দিয়ে জননেতা মাওলানা জালালুদ্দীন আহমদকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ