বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পটুয়াখালী-৪ আসনে দেওয়াল ঘড়ির গণসংযোগে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালী-৪ সংসদীয় আসনের কলাপাড়া উপজেলার ধোলাশার ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে স্থানীয় বিএনপি সন্ত্রাসী কর্তৃক হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন দায়িত্বশীল গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন।

এর ঘটনার প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক আব্দুল জলিল এক বিবৃতিতে বলেন, পেশীশক্তির অপরাজনীতি আবার শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় খেলাফত মজলিস প্রার্থীদের প্রচারণায় বাধাগ্রস্থ করা হচ্ছে। প্রচারপত্র ও বিলবোর্ড নষ্ট করা হচ্ছে। আমরা পটুয়াখালীতে আজকের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

অবিলম্বে নির্বাচনী সংঘাত বন্ধে ইসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন সন্ত্রাস ও পেশীশক্তির তাণ্ডব জনগণ আর মেনে নিবে না। নির্বাচন পরিচালনায় স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ