সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

৮ দলের আসন সমঝোতার আলোচনা শুরু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যুগপৎ আন্দোলনের শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আটটি রাজনৈতিক দলের মধ্যে আসন সমঝোতার আলোচনা আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ।

আজাদ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও মহাসচিব নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম ও ফজলে বারী মাসউদ। 

বৈঠক থেকে যে পাঁচ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়-

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে।

২. জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তফসিল দেখে শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

৩. মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৮ দলভুক্ত প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে।

৪. ৮ দলভুক্ত দলগুলোর কার্যক্রম বেগবান করতে জেলা/উপজেলা ভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।

৫. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভুক্ত দলসমূহের মধ্যে আসন সমঝোতার আলোচনা ৯ ডিসেম্বর থেকে শুরু হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ