বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

জাপা ও ১৪ দলের নিষিদ্ধের দাবিতে শুক্রবার শাহবাগে সর্বদলীয় সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডাকসুর সাবেক ভিপি ও জিওপির সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশ বিকেল ৩টায় শুরু হবে।

বৃহস্পতিবার রাতে গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৯ আগস্ট) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল-রাজি কমপ্লেক্সের সামনে নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় বর্বরোচিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা দলের কার্যালয়ে ঢুকে চেয়ার ও টেবিল ভাঙচুরও করে। এতে শতাধিক নেতাকর্মী আহত হন, তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হলেও, হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে গণ অধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে লড়াই করেছেন। এরপরও তার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণ অধিকার পরিষদের ওপর নয়, সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা। আমরা মনে করি, এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।”

গণ অধিকার পরিষদ সমস্ত নেতাকর্মী, সমর্থক ও গণতন্ত্রকামী জনগণকে আহ্বান জানিয়েছে, ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহবাগে অনুষ্ঠিত সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ