বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

নরসিংদী জেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী জেলা জমিয়তের আহ্বায়ক মুফতী আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল প্রমূখ। 

মুফতি আবদুর রহিমকে সভাপতি, মাওলানা ওমর ফারুক কান্দাবিকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক, মুফতি রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ