বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সব দলের ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্তে আসা উচিত। তা না হলে আগামী নির্বাচন সুন্দর ও গ্রহণযোগ্য হবে না।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখেই নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করা জরুরি।

নুরের দ্রুত আরোগ্য কামনা করে মুজিবুর রহমান দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এমন ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। যারা নুরকে আহত করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

জাতীয় পার্টি নিষিদ্ধ প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, দেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা উচিত। নইলে জনগণ কখনোই তা মেনে নেবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ