বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

মালয়েশিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ, যোগ দিলেন জমিয়ত নেতা ড. শোয়াইব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাজার হাজার মালয়েশিয়ানের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে দখলদার ইসরাইল কর্তৃক নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশ রাত বাড়ার সাথে সাথে বিপুল জনসমাগম হয়।

এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ।

সেক্রেটারিয়েট হিউম্যানিটি ফর গাজা (এইচ৪জি) এবং মালয়েশিয়ান উলামা অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি রাত ১১টা পর্যন্ত চলে। এতে, বক্তৃতা, কবিতা পাঠ এবং গাজা থেকে বিশেষ সরাসরি সম্প্রচার করেছে।

দেশটির ডাংওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় ৫ হাজার মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছায়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে ইসরায়েলের ধ্বংস কামনা করেন। অন্যদের হাতে ছিল ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’ লেখা প্ল্যাকার্ড।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার যুদ্ধ দখলদার তেল আবিবের হামলায় এখন পর্যন্ত শিশুসহ ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ