বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘আল্লামা নূরুল হকের দীনি খেদমত স্মরণীয় হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১৪ অক্টোবর) এক শোক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, গত রাতে আল্লামা নূরুল হকের ইন্তেকালে দেশ একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামি ব্যক্তিত্বকে হারিয়েছে।

তিনি বলেন, আনুমানিক ৮৪ বছর বয়সী আল্লামা নূরুল হক চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি তাফসির বিষয়ে বিশেষ অধ্যয়ন করেন।