মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রিয়াদ বিমানবন্দরে হামলার পর ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফিরিয়ে আনা এবং ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর। একই সঙ্গে হামলায় নিহত বাংলাদেশি আলেম মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আমেলা বৈঠকে নেতারা এসব দাবি জানান।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফখরুদ্দিন, মুফতি জাবের কাসেমী, মাওলানা শরীফুল ইসলাম কাসেমী ও মাওলানা তাহের সাঈদসহ অন্য নেতারা।

বৈঠকে নেতারা বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ কয়েকজনের প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। হামলার পর ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা, থাকা-খাওয়ার ব্যবস্থা করা এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে।

তারা বলেন, হামলায় নিহত মাওলানা নাসরুল্লাহ বদর একজন বাংলাদেশি আলেম। তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব।

নেতারা আরও বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রিয়াদে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাঁদের স্বজনদের নিয়মিত অবহিত করার ব্যবস্থা করতে হবে।

বৈঠকে নেতারা নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ