বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

জমিয়তের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা বিকেলে, চলছে মতবিনিময়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে। আজ বিকেলে সিলেট ও চট্টগ্রাম বিভাগে দলের প্রার্থী ঘোষণা করা হবে। এ লক্ষ্যে জমিয়তের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা চলছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় পল্টনে দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়েছে। 

সভায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলা ও মহানগর শাখার নির্দিষ্ট ৫ জন দায়িত্বশীল যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ এবং দুই বিভাগের সংসদীয় আসনসমূহের চূড়ান্ত প্রার্থীরা উপস্থিত রয়েছেন। 

সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুর ইসলাম আফেন্দীর পরিচালনায় উপস্থিত আছেন জমিয়তের কেন্দ্রীয় নেতারা।

জমিয়ত জানিয়েছে, বিকেল ৪টায় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ