বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

একটা গোষ্ঠী প্রতিবাদী তরুণদের চাঁদাবাজে পরিণত করেছে: আবু হানিফ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ অভিযোগ করেছেন, একটি বিশেষ গোষ্ঠী কিছু প্রতিবাদী তরুণকে ভুল পথে পরিচালিত করে চাঁদাবাজে পরিণত করেছে। তিনি বলেন, “যারা আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদেরই একটি অংশকে পথভ্রষ্ট করা হয়েছে—একদিন এই গোষ্ঠীকেও বিচারের মুখোমুখি হতে হবে।”

শুক্রবার (৮ আগস্ট) যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আবু হানিফ বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীর মানুষ অসাধারণ ভূমিকা রেখেছে। এ এলাকার শহীদদের সংখ্যা সবচেয়ে বেশি, আহতও হয়েছেন অনেকে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন বা আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল, কিন্তু তাদের অনেক অপরাধী এখনো ধরা পড়েনি। এমনকি যারা গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখেছিল, তাদেরই কেউ কেউ এখন চাঁদাবাজি করছে—যেটা অত্যন্ত দুঃখজনক।”

আলোচনায় আবু হানিফ দাবি করেন, “আওয়ামী লীগ এখন ভারতের একটি দল হয়ে গেছে। কলকাতায় দলীয় কার্যালয় স্থাপন তারই প্রমাণ। বাংলাদেশে তারা আর রাজনীতি করতে পারবে না। এই দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসিব মল্লিক। এতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনক, মহানগর দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, যুব অধিকার পরিষদের নেতা মুজাহিদ মিজান, ছাত্র অধিকার পরিষদের শাহরিয়ার শাহীন, এনামুল হাসান, জাহিদুল ইসলাম, হাসান সালমার প্রমুখ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ