বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ওপর জোর তারেক রহমানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন—
১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টির শীর্ষ নেতারা। বিএনপির পক্ষ থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

সভায় সূচনা বক্তব্যে তারেক রহমান বলেন,
“দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র ও জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন আমাদের দায়িত্ব—আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা।”

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন সরকার ও আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ