বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ড জাতির জন্য অশনি সংকেত: গোলাম পরওয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

তিনি বলেন, “সাংবাদিক তুহিন গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিলেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এটি প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতির দিকে গেছে। যেখানে সাংবাদিকরাই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা নিঃসন্দেহে জাতির জন্য একটি অশনি সংকেত।”

চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, “চাঁদার টাকা না পেয়ে অপরাধীরা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে না, বরং মানুষকেও হত্যা করছে। এমনকি চাঁদার ভাগ নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। এই পরিস্থিতি দেশের সামাজিক কাঠামোর জন্য চরম হুমকি।”

তিনি বলেন, “চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি দেশবাসীকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ