বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘সংসদে নারী আসন নিয়ে ঐকমত্য কমিশন অপ্রাসঙ্গিকভাবে চাপাচাপি করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৭ জুন মঙ্গলবার জাতীয় ঐকমত্য কশিমনের দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনার পরে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও আস্থা ভোট ব্যতিত বাকী সকল ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত প্রদান করার ব্যাপারে ইসলামী আন্দোলন সমর্থন করেছে। এবং এর ওপরে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়াও সংসদীয় কমিটির ক্ষেত্রে পাবলিক একাউন্স কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি ও পাবলিক আন্ডারটেকিং কমিটির প্রধান এবং অন্যান্য জনগুরুত্বপূর্ণ কমিটির প্রধান আনুপাতিক হারে বিরোধী দল থেকে নেওয়ার বিষয়েও ইসলামী আন্দোলন সমর্থন করেছে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব আজকের তৃতীয় আলোচ্য বিষয়ে বলেন, সংসদে নà