মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতে চূড়ান্ত আন্দোলনে নামতে হবে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে দল-মত নির্বিশেষে চুড়ান্ত আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আজ সোমবার (২৬ মে) গাজীপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শায়েখে চরমোনাই বলেন, ক্ষমতালোভী এক শ্রেণীর রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং কর্মকান্ড ৭১-এর মহান স্বাধীনতা আন্দোলন ও ২৪ এর জুলাই অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করছে। ইসলাম ও মানবতা বিরোধী একটি অপশাসন প্রতিষ্ঠার দুঃস্বপ্ন নিয়ে তারা অগ্রসর হচ্ছে। 

তিনি আরও বলেন, তারা ইসলামী শক্তিকে মৌলবাদী বলে গালী দিতেও পরওয়া করছে না। এদেশের ইসলাম ও স্বাধীনতাপ্রিয় গণমানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার ফল তারা অচিরেই পেয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা নতুন দেশ চাই। নতুনভাবে দেশকে গঠন করতে চাই। এদেশকে দুয়েকটা রাজনৈতিক দলের কাছে বন্ধক দেইনি। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হলে তাদের রাজনীতি থাকবে না। আগামী নির্বাচন হবে দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে। 

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতী দেলোওয়ার হুসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি এম রুহুল আমীন, নগর আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দিন এর সভাপতিত্বে  এবং নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, দফতর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মন্ডল এবং সহ-দফতর সম্পাদক মাওলানা নূরুল আমীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ