মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের পাত্তানি প্রদেশে ১৯তম জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন ও রানি সুথিদা। গত ১০ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে তাঁরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইমাম ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত বিশেষ চিকিৎসাসেবায় ৭৮৭ জন চিকিৎসা নেন। এ ছাড়া অনুষ্ঠানে আগত লোকজনের মধ্যে হালাল খাবার বিতরণ করা হয়।

জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতাটি থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়। এতে কোরআন তিলাওয়াতের পাশাপাশি ইসলামি শিক্ষা ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।

রাজা ও রানির উপস্থিতি, বিজয়ীদের পুরস্কার প্রদান এবং চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মধ্য দিয়ে এবারের আয়োজন সম্পন্ন হয়। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ