মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টা থাকতে পারবেন না”।

“তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায়ই সমাপ্ত করতে চাই, আমরা চাই ড. ইউনূসই সফল হোক। ড. ইউনূস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দলনের একটা সফলতা”, বলেন মি. রায়।

রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, “আপনার তো সংস্কার করার কোন ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেয়ার ক্ষমতা নাই”।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারাবিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেইসাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সাথে আঁতাত করছে বলেও অভিযোগ করেন মি. রায়।

জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে মি. রায় বলেন, “যারা নাকি চব্বিশের জুলাইয়ে ১১ দিনের আন্দোলন করে মুকুট চায়, তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিছে। আমরাও দিয়ে দিছি”।

সূত্র: বিবিসি

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ