গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই মানববন্ধন করেন। এক ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি। এ সময় তারা 'স্টপ দ্য জেনোসাইড ইন গাজা' শীর্ষক ব্যানার বহন করেন।
মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষক ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, থাকব। যদি প্রয়োজন হয় আমরা যুদ্ধে নাম লেখাতে রাজি আছি। শত শত নারী-পুরুষের লাশ গাজায় পড়ে আছে। সারা পৃথিবীর মানুষকে এক হয়ে যার যার জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে।
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আ.ফ.ম ইউসুফ হায়দার বলেন, কেবল ওপেকভুক্ত দেশগুলো যদি তেল দেওয়া বন্ধ করে তাহলে এই যুদ্ধ বন্ধ হয়ে আসবে।
প্রতিবাদ করতে গিয়ে বাà