বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না: কামাল উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কবিরহাট জিরো পয়েন্টে মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলা উদ্দিন প্রমূখ।  

সমাবেশে নোয়াখালী-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের শাসনামলের গুম,খুন ও দুর্নীতির কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে। শেখ হাসিনা এ দেশকে পরাধীন করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে। ছাত্ররা দেশকে পরাধীনতা থেকে রক্ষা করেছে। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এ সংস্কার আমাদের আদর্শ। নির্বাচন কখন হবে জানিনা। তবে যখনই হোক, সংস্কার ছাড়া কোন নির্বাচন হবেনা।    

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ