বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আন্দোলনে সমর্থনের কারণে কারা নির্যাতিত প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থনের কারণে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদেরকে পুনর্বাসনের আহ্বান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশের) সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী ও মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জুলাই ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা কর্মসূচি পালন করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও নিজস্ব মতামত তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তারা এক পর্যায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য রেমিট্যান্স বন্ধের কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে সাজা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্তদের তালিকা করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এবং তাদের অনেককে গ্রেফতার করার পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

তারা আরও বলেন, স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে ১৯০ জন প্রবাসী  মুক্ত হয়ে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন। এ সব প্রবাসীগণ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আন্দোলন দেশে-বিদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে। তারা যেহেতু আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন, যারা বিদেশ যেতে চান, তাদেরকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, যাদের দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে, যোগ্যতানুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করা, যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে আর্থিক সহযোগিতা করে ব্যবসার সুযোগ করে দেওয়া ও বয়স্কদের বিভিন্ন প্রকার সরকারি ভাতার আওতায় এনে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ