বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘মহানগর সম্মেলনে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী'র বক্তব্য দলের নয়, ব্যক্তিগত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী গত ২৪ জানুয়ারী ২০২৫ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে রাজধানীর ইঞ্জিনিরিং ইন্সটিটিউটে নগর সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ উচ্চারণ করেছেন, যা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বক্তব্য নয়, মাওলানা মাদানীর ব্যক্তিগত অভিমত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ বুধবার (২৯ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা মাদানীর বক্তব্যের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, যে বক্তব্যের জন্য ইতিমধ্যে ২৭ জানুয়ারী২০২৫ তারিখে জনাব মাদানী  নিজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের আইন মেনে এবং মানুষের মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে দীর্ঘদিন ধরে গঠনমূলক রাজনীতি করে আসছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের হৃদয় জয় করে জনমত গঠনের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিনত করতে চায়। তাই কারো ব্যক্তিগত অনাকাঙ্খিত বক্তব্যকে রং লাগিয়ে ব্যাখ্যা করে ইসলামী আন্দোনকে বিতর্কিত করার চেষ্টা করা অপ্রত্যাশিত।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ