মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগ্রহীত

মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার ( ১৭ জানুয়ারি ) লন্ডন ক্লিনিকে মাকে দেখতে যান তিনি। এ সময় হাসপাতালের প্রবেশপথে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি তিনি।

তারেক রহমান বলেন, ‘সন্তান হিসেবে দেশবাসীকে বলব ওনার জন্য দোয়া করার জন্য।’

এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে শুক্রবার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস–বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় জর্জরিত খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছান। এদিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ