মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৫ বছরে ১৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: মির্জা ফখরুল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে দেশ থেকে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে, যা ১৫ বছরের হিসাবে প্রায় ২৮০ বিলিয়ন ডলার। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে। গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান প্রজন্ম গত তিন টার্মে (মেয়াদে) ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা, এ কেমন রাজনীতি, যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তিনি বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি।

কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না। ফলে ডেমোক্রেটিক (গণতান্ত্রিক) প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধিতা করি। তিনি বলেন, ‘আমরা ১৯৭১ সালে যুদ্ধে ছিলাম।

এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম। আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ, সবাই মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাব আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ