মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আনুপাতিক হারে নির্বাচনের নামে ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র করলে মানুষ মেনে নেবে না। ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে অন্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে জনগণ তা মেনে নেবে না। দ্রব্য মূল্যের দাম কমানো না গেলে মানুষ মুখ ফিরিয়ে নেবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতের সহযোগিতায় রাষ্ট্রকে অপরাধী বানিয়ে ছিলেন। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতেও তিনি ভারতের সহযোগিতা নিয়েছিলেন। শেখ হাসিনার আমলে বিগত ১৫ বছরে কথা বললেই মানুষ গুম, খুন হতে হতো। আলেমরা ছিল সব থেকে নির্যাতিত।

এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ