মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচার এবং  দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে অগ্নিকাণ্ডের  ঘটনায় নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে খোঁজ নেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রুহুল কবির রেজভীর বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইল ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল।

রিজভী বলেন, যারা আগুন নেভানোর জন্য নিজের জীবনবাজি রেখে ফাইট করেছে। তার একজন সোয়ানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন। সরকার পালিয়ে গেলেও রন্ধে রন্ধ্রে আছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদ করছে।

রিজভী বলেন, এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেওয়া হয়, তাহলে বিএনপি সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ