মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘নথি পুড়িয়ে অপরাধের আলামত মুছতেই সচিবালয়ে আগুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মারা প্রশাসনসহ রাষ্ট্রের  গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশ নিয়ে নানা সময় নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা একেক সময় একেক পোশাকে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির  পাঁয়তারা করে যাচ্ছে। 

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বলেন তারা।

নেতৃদ্বর আরও বলেন, সচিবালয়ের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় আগুনসন্ত্রাস এটি স্বাভাবিক কোনো বিষয় নয়৷ পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়।

তারা বলেন, ৭ নম্বর ভবনে একই সময় ২ জায়গায় আগুন লাগানোর দৃশ্যের ছবি অনলাইনে ঘুরছে। সচিবালয়ে থাকা পতিত সরকারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, বিগত ১৬ বছরের লুটপাট, গুম-খুনের নথি পুড়িয়ে আলামত নষ্ট করার জন্যে এ আগুন লাগানো হয়েছে কিনা তা দ্রুত খতিয়ে দেখতে হবে এবং অবিলম্বে তাদের ঘাপটি মেরে থাকা আওয়ামী প্রেতাত্মাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ