বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হলে তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না বলে হুশিয়ারী দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ডিসেম্বর ) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেনার বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

তারা বলেন, বিশ্ব ইজতেমা বাংলাদেশের একটি গর্বের বিষয়। বিশ্ব ইজতেমা নিয়ে কোন ষড়যন্ত্র হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। বিশ্ব ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদ সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।

তারা আরও সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সহকারী উপদেষ্টা খোদা বকশ ও গাজীপুরের কমিশনার নাজমুল কবির বিশ্ব ইজতেমার মাঠ আলেম বিদ্বেষী সাদপন্থীদেরকে দেওয়ার ষড়যন্ত্র করছে। সরকারকে বিতর্কিত করার জন্য তারা এই ষড়যন্ত্র করছে। খোদাবকশ ও নাজমুল কবিরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানীর পরিচালনায় মজলিসে আমেলার বৈঠক রাজধানীর পল্টনস্থ জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সহ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুল আমিন ইসহাকী ও মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ