বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে দেশে ওয়াজ মাহফিলেও বাধা ছিল: বুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের সবখাতে অনিয়ম, দুর্নীতি আর লুটপাট করেছিল। দেশে ওয়াজ-মাহফিল আয়োজনেও বাধা দিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

গত রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী বাজারে জামিয়া ফারুকিয়া আখতারুল উলূম ছয়ানী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

বরকত উল্ল্যাহ বুলু বলেন, দেশে এখনো স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে, সবাইকে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদেরে আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি। এসময় বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান বুলু।

অনুষ্ঠানে জামাল উদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ী ও রাজনীতিবিদ হুমায়ূন কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলম ও ডা. আতাউল্লাহ বিপ্লবসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র কোরআন ও হাদিসের বয়ান করেন পীরে কামেল আল্লামা নূরুল হক। এছাড়াও মুফতি আমজাদ হোসেন, মুফতি মাহবুবুল হাসান জাবেদ ও মাওলানা কামালুদ্দীন তাহেরি বয়ান করেন। শত শত ধর্মপ্রাণ মুসুল্লি এতে অংশ নেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ