মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিএনপির লংমার্চ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা অভিমুখে আজ লংমার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় নয়াপল্টন থেকে এ কর্মসূচি শুরু হবে। ভারতের আগ্রাসন ও তথ্য-সন্ত্রাসের প্রতিবাদে গত রোববার ঢাকায় দেশটির হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর লংমার্চ করছেন নেতাকর্মীরা।

সংগঠন তিনটির নেতাকর্মীরা জানান, লংমার্চটি মতিঝিল শাপলা চত্বর, কাঁচপুর ব্রিজ, ভূলতা গাউছিয়া, পাঁচদোনা হয়ে ভৈরব বাজারে সমাবেশ করবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর আখাউড়া সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জাতীয় স্বার্থে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের পাশাপাশি ভারতের নানা ষড়যন্ত্র এবং উস্কানির বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

লংমার্চ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো। শত শত গাড়ি, খোলা ট্রাক আর মোটরসাইকেলে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড কমিটির নেতাকর্মী আর সমর্থকরা কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া পথে পথে বিভিন্ন জেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা এই বহরে যোগ দেবেন। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর বাইরে দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া সাধারণ ছাত্র-যুবরাও কর্মসূচিতে অংশ নিতে পারবেন বলে জানা গেছে। ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ফুটিয়ে তোলা হবে ভারতের বিভিন্ন অপতৎপরতার বিষয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ