বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতীয় আগ্রাসন-প্রোপান্ডার বিরুদ্ধে দেশের যুব সংগঠনগুলোর মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বানে রাজনৈতিক বিভিন্ন যুব সংগঠনগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদী আচরণ ও সাম্প্রদায়িক সহিংসতা তৈরির লক্ষ্যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ করবার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর পল্টনে আল রাজি কেমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় ক্রিয়াশীল যুব সংগঠনগুলোর আলোচনায় জাতীয় স্বার্থে যুব ঐক্যের বিষয়ে জোর দেয়া হয়। ঐক্যবদ্ধভাবে তরুণদের নিয়ে সম্প্রীতি সমাবেশ, চিত্র প্রদর্শনী বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সুহাইল আহমদ (সাধারণ সম্পাদক, যুব জমিয়ত বাংলাদেশ), মানসুর আহমদ সাকী (সেক্রেটারি জেনারেল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ- চরমোনাই), শাহদাতুল্লাহ্ টুটুল (আহ্বায়ক, এবি যুব পার্টি), মাওলানা ফজলুর রহমান (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস), শেখ সাব্বির আহমদ (যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামি যুব মজলিস), বাবর চৌধুরী (সভাপতি, বিপ্লবী যুব সংহতি), হারুন অর রশিদ (আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় যুব সংহতি- পার্থ), এস এম সামসুল আলম নিক্সন (সভাপতি, জাতীয় যুব পরিষদ)।

সভায় সভাপতিত্ব করেন : মনজুর মোরশেদ মামুন, সভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

সঞ্চালনা করেন: নাদিম হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ