বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা আরামে আছে: মাওলানা জুনায়েদ আল হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। দেশের শান্তি রক্ষায় মন্দিরের পাহারাও দিয়েছে। সব শ্রেণীর নাগরিক যেন সহ অবস্থানে শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারে সেই বিশ্বাস করে হেফাজতে ইসলাম। যদি ভারতের কোন আদালতে হিন্দু আইনজীবীর প্রতি কোন ধরনের অন্যায় আচরণ করা হতো। তাহলে ভারতের সংখ্যালঘু মুসলমানদের বাড়িঘর ভেঙ্গে শ্মশান বানিয়ে ফেলতো। কিন্তু আপনারা দেখেছেন কিছু উগ্র ও সন্ত্রাসী হিন্দু সংখ্যালঘুরা  চট্টগ্রাম আদালতে একজন মুসলমান আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু মুসলমানরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। তাই বলি ভারতের হিন্দুর চেয়ে বাংলাদেশের হিন্দুরা অনেক আরামে আছে। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেকোনো ধরনের ত্যাগ ও কুরবানীতে প্রস্তুত আছি। ভারতীয় দালালরা হুশিয়ার। এদেশে থেকে ভারতীয় দালালি করলে কারো পিঠের চামড়া থাকবে না।

আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে  হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের আহবায়ক মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে  ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান ও সদস্য সচিব মুফতি এহতেশামুল হক সাখির সঞ্চালনায় এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদ মুফতি জাবের কাসেমী, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, মুফতি শরিফ উল্লাহ, মুফতি মাহবুবুল আলম ও মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি কেউ নাক গলায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা বাংলাদেশ নিয়ে অযথা বাড়াবাড়ি করছে এর ফলাফল ভালো হবে না।

কাউন্সিল অধিবেশনে মুফতি সালাউদ্দিনকে সভাপতি, মুফতি ইমরানুল বারী সিরাজীকে সাধারণ সম্পাদক, মুফতি এহতেশামুল হক সাখীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল হালিমকে অর্থ সম্পাদক ও  মুফতি আসাদুল্লাহ জাকিরকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ