বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর প্রতিনিধি

যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম-নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না।  

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে শুক্রবার সন্ধ্যায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা উল্লেখ আমিরে জামায়াত বলেন, নবম ডিভিশনের সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশে প্রথম মেজর এম এ জলিল তার সঙ্গীদেরকে সাথে নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন যশোর থেকে। তাই আমরা যশোরকে বিশেষ দৃষ্টিতে দেখি।

বক্তব্য শেষে সম্প্রতি যশোরে সন্ত্রাসী হামলায় নিহত জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলের সন্তানকে কোলে নিয়ে আদর করেন ডা. শফিকুর রহমান।

৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাওয়ার পথে তিনি যশোরে পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য দেন- সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, নুর আলা নুর মামুন, আবু ফয়সাল প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ