বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই ছাত্র-জনতার আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দেবে বলে জামায়াত বিশ্বাস  করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন, এ জন্যই দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে, অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের নায়েবে আমীর বলেন, পতিত স্বৈরাচার সরকারের সব লোকই শিক্ষিত ছিল; কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সাথে তারা নির্বিচারে দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। চরিত্রহীন মানুষ পশুর সমান। তাই শুধু শিক্ষিত নয় দেশে নৈতিক চরিত্রসম্পন্ন মানুষ তৈরি করতে হবে। চরিত্রবান মানুষ তৈরীর জন্য দেশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকরা আগে নিজে ভালো করে শিক্ষাগ্রহণ করে পরে শিক্ষার্থীদের সুন্দরভাবে সুশিক্ষা প্রদান করতে হবে। মুসলিম ছাত্রছাত্রীদের কোরআন শিক্ষার জন্য উৎসাহিত করতে হবে। সব ধর্মের অনুসারীদেরই যার যার ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, দেশের মানুষ জামায়াতে ইসলামীকে সুযোগ দিলে জামায়াত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে, স্কুল কলেজের মতো মাদরাসা শিক্ষায় সকল সুযোগ সুবিধা দেবে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- সংগঠনের সদস্য সচিব ড. ইকবাল হোসেন ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক আফসার আলী ও প্রভাষক আলী আল মাসুদ মিলন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ