মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বৃহত্তর ঐক্য গড়তে একমত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের এক যৌথ বৈঠক আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় সংগঠন বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে একমত হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, অর্ন্তবর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী পতিত স্বৈরাচারের সুবিধাবোগী একজন। দেশের জনগণ তার নিয়োগ মেনে নেয়নি। অতএব উপদেষ্টা পরিষদ থেকে ফারুকীকে প্রত্যাহার করতে হবে। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকরী প্রদক্ষেপ নিতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, অধ্যাপক মাহবুবুর রহমান।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলান ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ