মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই যাঁকে ইচ্ছা তাঁকে উপদেষ্টা বানানোয় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ছাত্র-জনতা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছেন নাস্তিক-মুরতাদদের আস্ফালন দেখার জন্য নয়। শেখ হাসিনার দোসর, শাপলার গণহত্যাকারীর সমর্থক সমাজবিধ্বংসী বিকৃত রুচির মানুষকে কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেয়া হলো? এতে করে উপদেষ্টা পরিষদের প্রতি সাধারণ মানুষের আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে। এ জন্য তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে।

তিনি অন্তর্র্বতী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনি কী ভেবেছেন, এই আন্দোলন কারা করেছেন? আপনি বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। আমরা কোনো নাস্তিক ও সমকামীকে উপদেষ্টা দেখতে চাই না। ঠিকঠাকমতো দেশ চালান। যদি ব্যর্থ হন, তাহলে দেশে ভূমিকম্প হয়ে যাবে। গণহত্যাকারীদের বিচার দ্রুত শুরু করতে হবে। পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। নিত্যপণ্যের লাগাম টেনে ধরতে হবে। বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা ব্যর্থ হলে জনগণ ব্যর্থ হবে। কাজেই বিগত ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার ও কঠোর শাস্তির মুখোমুখি করুন। সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন।

আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর সরকারী কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, টাঙ্গাইল জেলা সভাপতি হাজী আকরাম আলী, সেক্রেটারী মুহাম্মদ আখিনুর মিয়া, মাওলানা আকবর আলী, হাফেজ মাওলানা রেজাউল করীম। নাগরপুর উপজেলা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ