মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর ও জনবিরোধী লোকদেরকে অপসারণ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅভ্যুত্থানে নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ ই নভেম্বর'২৪ রোজ সোমবার ঢাকা মহানগর পূর্বের সভাপতি নাঈম বিন শামসুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া।

বক্তব্যে তিনি বলেন, উপদেষ্টা পরিষদে গণবিরোধী লোকদের অন্তর্ভুক্ত করে এই অন্তর্বর্তীকালীন সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর, জনবিরোধী লোকদেরকে অপসারণ করতে হবে। এই যৌক্তিক দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক আহমদ মুরসালিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম সাদ, প্রশিক্ষণ সম্পাদক দিদারুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক রবিউল ইসলাম, যুব মজলিস মতিঝিল জোন সভাপতি মিজানুর রহমান, খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নুরুল্লাহ, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন ও ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি জাবের হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ