শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মির্জা ফখরুলের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত হলেও এখন পর্যন্ত কিন্তু আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজটা শুরু করতে পারিনি। প্রাথমিকভাবে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারা অতি দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা তাদের সমর্থন দিচ্ছি। গোটা দেশের মানুষ তাদের সমর্থন দিচ্ছে।

বিএনপি ৭ নভেম্বর আবার জনগণের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম, যারা গত ১৫ বছরে বিকৃত ইতিহাস পেয়েছে, সঠিক ইতিহাস পায়নি। তাদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমরা ৭ নভেম্বর ব্যাপকভাবে পালন করার উদ্যোগ নিয়েছি। ১০ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আগামী ৬ নভেম্বর ঢাকায় বুদ্ধিজীবীদের সমন্বয়ে আলোচনা সভা; ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ; ৮ নভেম্বর দুপুর ৩টায় ঢাকায় ও জেলায় জেলায় র‌্যালি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

এছাড়া, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ; দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ৭ নভেম্বর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি ডকুমেন্টরি (ভিডিও, স্থিরচিত্র) প্রকাশ করা হবে, জানান ফখরুল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ