শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

মানবাধিকারের নামে বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন জনগণ মেনে নেবে না :  খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, মানবাধিকার রক্ষার নামে কিছু সাম্রাজ্যবাদী দেশ ও তাদের সহযোগীরা দেশে দেশে ট্রান্সজেন্ডার, সমকামিতার মত সভ্যতাবিরোধী, অশ্লীল মতবাদ প্রচার-প্রসার ও চাপিয়ে দেয়ার মত জঘন্য অপতৎপরতায় লিপ্ত। উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, উন্নয়ন সহযোগিতা, কারিগরি সহযোগিতা ইত্যাদির ফাঁদে আটকে ফেলে তারা তাদের এসব হীন এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশের জনগণ মানবাধিকার প্রতিষ্ঠার নামে বিদেশি শক্তিগুলোর এই হীন এজেন্ডা বাস্তবায়ন কখনোই মেনে নিবে না।

মঙ্গলবার সকাল ১১ টায় কামরাঙ্গীরচস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমূখ।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোন জাতিগত সহিংসতা ঘটেনি। ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিগত সরকারের গুম-খুনের সংস্কৃতিরও অবসান হয়েছে বলে আমরা মনে করি। এমতাবস্থায় পৃথিবীর মাত্র ১৯টি দেশে অফিস স্থাপন করা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ২০তম দেশ হিসেবে বাংলাদেশে অফিস স্থাপন করার কোন যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।

তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন যদি প্রকৃত অর্থেই মানবাধিকার রক্ষা করতে চায় তাহলে তাদের উচিত হবে নিজভুমিতে পরাধীন ফিলিস্তিনের জনগণের উপর দশকের পর দশক ধরে চলে আসা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হাতে নেওয়া। স্বাধীন বাংলাদেশে কুরআন ও সুন্নাহর আলোকে সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় এদেশের জনগণই যথেষ্ট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ