বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সমাবেশে মাওলানা মামুনুল হক

বরিশাল জেলা প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বিভেদে লিপ্ত হবার সময় হয়নি। বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। যদি দলগুলো দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে এই স্বাধীনতা আবারও ইজারা রাখতে হবে।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর শহীদ মিনার চত্বরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে আয়োজিত গন সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাওলানা মুহাম্মদ মামুনুল হক আরও বলেন, অন্তবর্তীকালিন সরকারকে অবিলম্বে রোডম্যাপ ঘোষনা করতে হবে। আমরণ ক্ষমতায় বসে থাকার ইচ্ছা যেন আপনাদের মাঝে না জাগে। এই সরকারকে দেশের মানুষ ভালোবেসে এখনও ক্ষমতায় রেখেছে। কোন আনুষ্ঠানিক সংলাপ নয়। সব রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করে সবার সমন্বয়ে এই সরকারকে সফল হতে হবে। যদি এই সরকার ব্যার্থ হয় তাহলে আগষ্ট বিপ্লব ব্যর্থ হবে।

ভারতের সমালোচনা করে তিনি বলেন, মোদি সরকার ও ভারতের পররাষ্ট্র নীতির প্রতি নিন্দা জানাই। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বঞ্চিত করতে যা করা দরকার তাই করেছে ভারত। সর্বশেষ শেখ হাসিনার মতো খুনের আসামীকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আবস্থান নিয়েছে। খুনি শেখ হাসিনাকে দেশে হস্তান্তর করতে হবে। আর অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই শেখ হাসিনার বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে যদি আরেকটি আন্দোলন করতে হয় করা হবে।

বরিশাল জেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ জোবায়ের গালিবের সভাপতিত্বে আয়োজন বরিশাল বিভাগের ৬ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ