মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিএনপি সব ধর্মের মানুষের পাশে আছে : শামা ওবায়েদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না। ’সব ধর্ম- বর্ণের মানুষের পাশে আছে বিএনপি। আগামীতেও থাকবে। যে যেই ধর্মেরই হোক, সবাই বাংলাদেশি। আমাদের সবারই সমান অধিকার। শুক্রবার রাত সাড়ে নয়টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগের দিন বিকালে তিনি নগরকান্দা বাজার সর্বজনীন দুর্গামন্দির, গাংজগদিয়া সর্বজনীন দুর্গামন্দির, ট্রলারঘাটা দুর্গামন্দির, মধ্যজগদিয়া দুর্গামন্দির, বালিয়া ডা. রনদা প্রসাদ সাহার বাড়ি দুর্গামন্দির, চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দির, বাউতিপাড়া দুর্গামন্দির, সোনাখোলা দুর্গামন্দির, তালমা বাজার দুর্গামন্দির, কাঠিয়া কালিবাড়ী দুর্গামন্দির ও লস্করদিয়া বাজার সর্বজনীন দুর্গামন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডব পরিদর্শন কালে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। আমার পিতা মরহুম কেএম ওবায়দুর রহমান আজীবন আপনাদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে আছি।’

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, বদরুজ্জামান তারা মোল্লা যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ