মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সন্ত্রাস ও দুর্নীতিবাজদের দ্বারা বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়: মাওলানা ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতিবাজ নেতা দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠন সম্ভব নয়। সন্ত্রাসী-চাঁদাবাজি নেতাদের দ্বারা চাঁদাবাজমুক্ত সমাজ ও দেশ গঠন সম্ভব নয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফকিরবাড়ী স্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে বার বার নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন না হওয়া দেশ দুর্নীতিমুক্ত হয়নি। মানুষ অধিকার বঞ্চিত হয়ে হাহাকার করছে। এজন্য ভাল নেতা ও নীতিবান আদর্শিক নেতার মাধ্যমে দেশকে ঢেলে সাজাতে না পারলে জনগণের দুঃখ ও দুর্দশার অন্ত থাকবে না।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দীন ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিন উদ্দিন, মুহাম্মদ আমানউল্লাহ, মুফতী ইমদাদুল হক, ফারুক আহমদ মুন্সি, মুহাম্মদ ওমর ফারুক, শাহজাহান বেপারী, মুফতী শেখ আল-আমিন,  মুহাম্মদ আশরাফ আলী।

সংগঠনের সদর উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব মফিজুল হকের সভাপতিত্বে এবং আব্দুস বুর মুন্সি ও আবুল হাসেমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা, থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ