মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে শনিবার (৫ অক্টোবর) বিকেল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গত বুধবার বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। তাদের কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া আইনশৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে, তাদের পরামর্শ নেওয়া হবে।

এদিকে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের আগে দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য নেতারা অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ