মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, পরিপূর্ণ বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ গড়া একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। তাই মানব রচিত তন্ত্র-মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতের দিকে সকলকে দাওয়াত দিচ্ছি।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিানর বলেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদরাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একই কাতারে দাঁড়িয়ে সকল বিভেদের দেওয়াল ভেঙ্গে ছাত্র জনতা ঐক্যের ভীত রচনা করেছে। আমার সন্তানেরা রাজপথে মিছিল করেছে। শ্লোগানে শ্লোগানে রাজপথ উত্তাল করে তুলেছে।

যখনই আযানের সময় হলো সঙ্গে সঙ্গে একজন ভার্সিটির ছাত্র আল্লাহু আকবার বলে আজান দিলো আরেকজন ছাত্র সামনে দাঁড়িয়ে ইমামতি করলো। যে রাজপথে তারা সংগ্রাম করেছিলো। সে রাজপথের উত্তপ্ত পিচকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটে পড়েছিলো। এটাই ছিলো ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের চেতনার মুল প্রেরণা। এটাই ছিলো আগস্ট বিপ্লবের মুলশক্তি। এ শক্তিকে যদি কেউ ধ্বংস করতে চায়। এ বিপ্লব থেকে যদি কেউ আল্লাহর নাম মাইনাস করতে চায়। তাদের বিরুদ্ধে গর্জে ঊঠতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ