শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায় 

সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোন সুযোগ বাংলাদেশে নেই: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসেত আজাদ বলেছেন, সম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোন সুযোগ বাংলাদেশে নেই। আবহমান কাল থেকে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে। যারা সাম্প্রদায়িক সংঘাত তৈরির চেষ্টা করছে তারা নিশ্চয়ই পরাজিত শক্তি। তাদের সেই উদ্দেশ্য কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না।

খেলাফত মজলিসের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের বলেন, পাহাড়ি ও বাঙ্গালীদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেটি নিছক ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। এই সংঘাতের অবসান করতে হবে। বাংলাদেশের মানুষ দেশের ভিতরে-বাহিরে, সীমান্তে যে কোন ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি আরো বলেন, ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূল (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত উত্তরাস্থ পলওয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত সিরাতুন্নবী সাঃ কনফারেন্সে নেতৃবৃন্দ এসব কথা বলেন নেতৃদ্বয়।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমদ খন্দকারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সুহাইল ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর তারেক ফজল, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ও সাবেক সেনা কর্মকর্তা  লে: কর্নেল ডাক্তার এমদাদুল হক (অব.), খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা হযরত মাওলানা ফেরদৌস বিন ইসহাক (সাহেবজাদা, মরহুম ইসহাক (র.)পীর সাহেব চরমোনাই), ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি মুফতি ওসমান আশরাফী, সহ সভাপতি বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা নজরুল ইসলাম মাযহারী, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ফরাজি, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মোস্তফা কামাল, মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসাইন, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রভাষক মোহাম্মদ সালমান, শ্রমিক মজলিস ঢাকা উত্তর সভাপতি ইন্জিনিয়ার মতিউর রহমান, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মাহমিদুল হাসান ত্বোহা প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ