বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘দেশকে এগিয়ে নিতে ধর্মভিত্তিক আদর্শ রাজনীতির অনুকূল পরিবেশ তৈরি করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজী বলেছেন, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের জন্য সুশাসনের অভাব সবচে বড় দায়ি। সুশাসন নিশ্চিত করতে ও দেশকে এগিয়ে নিতে ধর্মভিত্তিক আদর্শ ছাত্র রাজনীতির অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। যারা নীতি-নৈতিকতার প্রশিক্ষণ দিয়ে খোদাভীরু আদর্শিক প্রজন্ম গড়ে তুলবে।

তিনি বলেন, দেশে সুনাগরিক তৈরি হচ্ছে না, নীতি নৈতিকতা ও আদর্শহীন মানুষে প্রশাসন ভরে গেছে। খোদাভীতি নেই, তাই কোন আইন করেও গণমানুষের মুক্তি হচ্ছে না।

আজ ২৭সেপ্টম্বর'২৪  শুক্রবার, সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখীর সভাপতিত্বে মহাসচিব বিএম আমীর জিহাদীর সঞ্চালনায় ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন উদ্বোধন করেন ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল মাজেদ আতহারী।

উদ্বোধনী বক্তব্যে আল্লামা আব্দুল মাজেদ আতহারী বলেন, ১৯৬৯ এর প্রতিষ্ঠালগ্ন থেকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে। শিক্ষাঙ্গণে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অসামান্য ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ আদর্শ মানুষ গড়ার একটি পরীক্ষিত অনুষদ।

প্রধান বক্তার বক্তব্যে নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী, স্বৈরাচারী অপশক্তিকে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গণমানুষের মুখে স্বস্তির হাসি ফুটাতে নিজ নিজ অবস্থান থেকে চলমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে সার্থক করতে সকলকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। পরাজিত অপশক্তি যেন মাথা তুলতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে সম্মুখপানে এগিয়ে যেতে হবে।

ইসলামী ছাত্রসমাজের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে আরো বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, ছাত্রসমাজের সাবেক নেতা শায়েখ মুফতি উসমান গনী, মুফতি ইমরানুল বারী সিরাজী, তরুন আলোচক মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হোসেন, উপস্থিত ছিলেন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, ঢাকা মহানগর সভাপতি আবদুল্লাহ আল মামুন, ঢাবি সভাপতি তামীম আহসান, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তারেকুল ইসলাম, কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজু, হাটহাজারী সভাপতি শহিদুল্লাহ শাহিন, নোয়াখালী জেলা সভাপতি জাহাঙ্গীর সাঈফ, নজরুল ইসলামসহ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ