মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সংস্কার নিশ্চিত করতে ড. ইউনূসকে মার্কিন সিনেটরদের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন চার মার্কিন সিনেটর । বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনে গণতান্ত্রিক সংস্কার এবং জবাবদিহিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে চিঠিতে।

সিনেটররা দেশের হিন্দু সম্প্রদায় ও কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া ও কঠোরভাবে আইন প্রয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

চার মার্কিন সিনেটররা হলেন, যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশনস কমিটির চেয়ার সেনেটার বেন কার্ডিন, সিনেটর ক্রিস মারফি, ক্রিস ভ্যান হলেন ও জেফ মার্কলি যৌথভাবে এই চিঠি প্রদান করেন।

চিঠিতে তারা লিখেছেন— বিশ্ব প্রত্যক্ষ করেছে কীভাবে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে সম্মিলিত শক্তি প্রদর্শন করেছে। এই পরিবর্তন প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার রক্ষা এবং শাসনে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।

নাগরিকরা যখন একত্রিত হয়, তাদের কণ্ঠস্বর সবচেয়ে কর্তৃত্ববাদী নেতাদেরও ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করে।

চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার, যে সরকার তাদের কণ্ঠস্বরকে সম্মান জানাবে, তাদের অধিকারকে সুরক্ষিত রাখবে এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ