মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন চেহারা, পুরনো নীতি ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তাদের। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বে যেসব কর্মকর্তারা ছিলেন তারা এখনও সেই দায়িত্বে রয়ে গেছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

৫ আগস্টের পরিবর্তন কোনো ছোটখাট বিষয় না বলে মনে করেন বিএনপির মহাসচিব। তার মতে, এরমাধমে একটা জাতি ও গোটা দেশকে বদলে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের মতো দেশে এই ধরনের পরিবর্তনের ফলে তখন তদবির অসংখ্যগুণ বেড়ে যায় বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তখন সবাই নতুন সরকারের কাছাকাছি যেতে চায়। ফলে, আমরা যদি আশা করি, এই সরকার এতো দ্রুত সবকিছু ম্যানেজ করবে—এটা আশা করা ঠিক হবে না।

ফখরুল বলেন, এখনও তাদের সরিয়ে পরিবর্তনের পক্ষের কিংবা নিরপেক্ষ লোক বসানো সম্ভব হয়নি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যোগাযোগ কম হচ্ছে, সেই কারণে এখানে একটা শূন্যতা তৈরি হচ্ছে। যেই কারণে বিপ্লবের পর যে ঘটনাগুলো শুরু হয়েছে, তা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।  

“প্রথমে আনসারদের ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে। সরকারকে বিপদগ্রস্ত করার জন্য। এরপর বিভিন্ন ধরনের লোকজন তাদের দাবি-দাওয়া নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্ঠা করেছে। দুর্ভাগ্যজনকভাবে সর্বশেষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের ঘটনা (ছাত্রদের হত্যা), সেটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না” —বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

“রাষ্ট্রের মধ্যে বর্তমানে যে সংকট আছে, তা উত্তরণে রাজনৈতিক দলগুলোর বেশি-বেশি আলোচনা করা দরকার। অন্তবর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা কিছুটা কম হচ্ছে”—বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

এ সংকট শতভাগ রাজনৈতিক বলে মনে করনে মির্জা ফখরুল। তিনি বলেন, “৫ আগস্টের পরিবর্তনটা রাজনৈতিক। এর দীর্ঘ আন্দোলনটা ছিল রাজনৈতিক। এখন সেই সেখানে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ