শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শাহবাগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, সকল শ্রেণির শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ করে থাকবো না। শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে। না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না।

তিনি বলেন, আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমরা রক্ত দিয়েছি। কারারুদ্ধ হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি। ষড়যন্ত্রের শিকার হয়েছি। যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গণেও ছিলাম আমরা। এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমরা বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধিশালী করতে আমরা কাজ করছি।

এছাড়া শাপলা চত্বরে ২০১৩ সালে ঘটানো হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর’২৪) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শিক্ষাকে বিউপনিবেশায়ন করে স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে শিক্ষা অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা মামুনুল হক।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওযায়ের আমীন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শামসুদ্দোহা আশরাফী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক সভাপতি পরিষদ সদস্য ও যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ  বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক সভাপতি পরিষদ সদস্য ও যুব মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হুসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুল মাল সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

 

এছাড়াও ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলো থেকে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বশর আজিজী, ছাত্র জমিয়ত (একাংশ) এর সভাপতি রিদওয়ান মাযহারী,  জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এর সভাপতি মাসুম রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখি, বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মাদ প্রিন্স, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, ছাত্র জমিয়ত (একাংশ) এর সভাপতি খালিদ মাহমুদ, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন, ভাসানী ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক মোশাররফ হুসাইন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহমদ ইসহাকসহ অন্যান্য ছাত্রনেতাবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ